
মোঃ রমজান আলী, কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। (২৪ শে ডিসেম্বর) বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান।
সভায় বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ মো,আসাদুউজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমানুল্লাহ আল-মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়েত ইসলামের আমির মাওলানা তাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভুইঞা,সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, মহিলা কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান তুহিন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনিক আহমেদ, এনসিপি নেতা হৃদয় আহসান প্রমুখ।
সভায় অতিথিরা আগামী জাতীয় সংসদ নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সামাজিক সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। সকলের অংশগ্রহণে আগামী দিনে অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে করণীয় নির্ধারণ করা হয়।সভায় বক্তারা বলেন আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণকে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখতে হবে। মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ নিতে হবে। সকলে সম্মিলিতভাবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে স্বাগত জানান এবং ইতিবাচক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি খন্দকার বাশার।
এ সময় শিক্ষক, ইমাম, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, এনজিও পরিচালক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :