বিএনপির ধানের শীষের ভোট চেয়ে ট্রাকে উঠলেন রাজা’

আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ২:৪২ PM /
বিএনপির ধানের শীষের ভোট চেয়ে ট্রাকে উঠলেন রাজা’

পাবনা প্রতিনিধিঃ

বিএনপি’র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজা বিএনপির ধানের শীষের ভোট চেয়ে ট্রাক প্রতীকের প্রার্থী হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাত নয়টার দিকে গণধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় ফরম সংগ্রহ করেন।

এ সময় গণআধিকার পরিষদের (জিওপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর (ভিপি নুর),কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ফারুক হাসান সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদ চাটমোহর উপজেলা কমিটির সাবেক সভাপতি মোঃ সোহানুর রহমান সাধ দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজা সাহেব আমাদের দল থেকে ট্রাক-প্রতীক নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০,পাবনা-০৩ আসনে (চাটমোহর,ভাঙ্গুড়া, ফরিদপুর) এমপি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজা ৫ আগস্ট পতিত আ.লীগ সরকার পতনের পর ৭০,পাবনা-০৩ এলাকায় ধানের শীষের ভোট প্রার্থনা করে ব্যাপক প্রচার প্রচারণা চালান। ঘুষ, দুর্নীতি অনিয়ম, সন্ত্রাস, দখলদার, চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হোন। পাশাপাশি কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিন কে ৭০,পাবনা-০৩ আসনে বিএনপি’র দলীয় প্রার্থী ঘোষণা করা হলে স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলন করেন রাজা।

বিএনপি তাকে গুরুত্ব না দিলে তিনি স্থানীয় প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর দপ্তর থেকে ইতো মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

তিনি ২০১৮ সালে ৭০,পাবনা-০৩ এলাকায় এমপি পদপ্রার্থী হিসেবে (সিংহ) পতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ৭ হাজার ভোট পান।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার
পাবনা প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
২৩ ডিসেম্বর ২০২৫বিএনপির ধানের শীষের ভোট চেয়ে ট্রাকে উঠলেন রাজা’

পাবনা প্রতিনিধিঃ বিএনপি’র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজা বিএনপির ধানের শীষের ভোট চেয়ে ট্রাক প্রতীকের প্রার্থী হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাত নয়টার দিকে গণধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় ফরম সংগ্রহ করেন।

এ সময় গণআধিকার পরিষদের (জিওপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর (ভিপি নুর),কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ফারুক হাসান সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদ চাটমোহর উপজেলা কমিটির সাবেক সভাপতি মোঃ সোহানুর রহমান সাধ দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজা সাহেব আমাদের দল থেকে ট্রাক-প্রতীক নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০,পাবনা-০৩ আসনে (চাটমোহর,ভাঙ্গুড়া, ফরিদপুর) এমপি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজা ৫ আগস্ট পতিত আ.লীগ সরকার পতনের পর ৭০,পাবনা-০৩ এলাকায় ধানের শীষের ভোট প্রার্থনা করে ব্যাপক প্রচার প্রচারণা চালান। ঘুষ, দুর্নীতি অনিয়ম, সন্ত্রাস, দখলদার, চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হোন। পাশাপাশি কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিন কে ৭০,পাবনা-০৩ আসনে বিএনপি’র দলীয় প্রার্থী ঘোষণা করা হলে স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলন করেন রাজা।

বিএনপি তাকে গুরুত্ব না দিলে তিনি স্থানীয় প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর দপ্তর থেকে ইতো মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

তিনি ২০১৮ সালে ৭০,পাবনা-০৩ এলাকায় এমপি পদপ্রার্থী হিসেবে (সিংহ) পতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ৭ হাজার ভোট পান।

You cannot copy content of this page