মাগুরা-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নিতাই রায় চৌধুরী


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ৭:০৮ PM /
মাগুরা-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নিতাই রায় চৌধুরী

মুন্সী হাবিবুল্লাহ, শালিখা, মাগুরা: 

মাগুরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ।
বুধবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র হাতে পান তিনি।

মনোনয়নের খবর মাগুরা-২ জুড়ে ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান।

দলীয় নেতাকর্মীরা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাকেই দল মনোনয়ন দিয়েছে। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে মাগুরা-২ আসনে বিএনপি আরও সুসংগঠিত ও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জেলার সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করলে মাগুরা-২ আসনে বিএনপি অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে বিজয় অর্জন করতে পারবে।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, দলের ওপর অর্পিত দায়িত্ব ও জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।

 

You cannot copy content of this page