কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ৪:২১ PM /
কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোঃ রমজান আলী, কোটচাঁদপুর সংবাদদাতাঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন ঝিনাইদহ এর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। (২৩শে ডিসেম্বর ) মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের কলেজস্ট্যান্ডে অবস্থিত বিভিন্ন ঔষধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২টি ঔষধ দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানের মালিক নাহিন কে ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ (খ,গ,ঘ) ধারায় ৫০০০ টাকা এবং দোকান মালিক ইলিয়াস হোসেনকে ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ (গ,ঘ) ধারায় ৫০০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সোহেল রানা ও ঔষধ প্রশাসন ঝিনাইদহের পরিদর্শক ইকরামুল করিম। উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডল এ সময় উপস্থিত ছিলেন। কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অভিযানে উপস্থিত ছিলেন।

You cannot copy content of this page