চুনারুঘাটে ৬০ কেজি গাঁজাসহ আটক-১


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ৪:২৩ PM /
চুনারুঘাটে ৬০ কেজি গাঁজাসহ আটক-১

নিজস্ব প্রতিনিধি।।

হবিগঞ্জের চুনারুঘাটে র‍্যাব-৯ এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে চন্ডীছড়া চা বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ জালাল হোসেন (৪৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার ফেলে যাওয়া তিনটি প্লাস্টিক বস্তা থেকে গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে রেখেছিলেন তিনি।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

 

You cannot copy content of this page