শালিখায় বেড়েছে শীতের তীব্রতা


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ৩:৪২ PM /
শালিখায় বেড়েছে শীতের তীব্রতা

শালিখা, মাগুরা প্রতিনিধি মুন্সী হাবিবুল্লাহ :

শালিখায় বেড়েছে শীতের তীব্রতা। পৌষ মাসের শুরুতে শৈত প্রবাহ, কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত। গত দু’দিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মানুষ জবুথুবু হয়ে যাচ্ছে। শনিবার থেকে রবিবার সকাল থেকে শৈত প্রবাহ, তীব্র কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। সকাল থেকেই মিলছে না সূর্যের দেখা। তবুও ভোর হতেই কিছু কর্মকান্ত মানুষ বেরিয়ে পড়েছে কাজের সন্ধানে।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শালিখায় বিভিন্ন সড়কে ভোর হতেই মানুষের তেমন আনাগোনা নেই। ভোর থেকে শালিখা আড়পাড়া কাঁচা বাজারে সবজি বোঝাই করে বিভিন্ন নসিমন চলাচল করতে দেখা গেছে। এইসব নছিমনে শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, বেগুন শিম বহন করতে দেখা যায়। নসিমনের চালকরা তীব্র শীত উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন। কুয়াশা আর শৈত প্রবাহের কারণে সড়কের বিভিন্ন জায়গায় ঘটছে দুর্ঘটনা। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলে সূর্যের ওকিঝুকি চোখে দেখা যায়। সূর্যের আলোর তীব্রতা কম থাকায় বেড়ে যায় আরো শীত।

ভ্যান চালক লিটন বলেন, তীব্র শীতে ভ্যান নিয়ে রাস্তায় বের হতে পারছি না। পরিবার পরিজনের কথা চিন্তা করে রাস্তায় তীব্র শীত উপেক্ষা করে ভ্যান চালাতে হচ্ছে। সকালে তেমন যাত্রী পাওয়া যায় না। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় কিছু লোক বের হলেও ভ্যানে উঠতে চায় না। তাই তীব্র শীতে পরিবার পরিজন নিয়ে বিপাকে আছি।

নির্মাণ শ্রমিক আজিম আলী বলেন, আজ দুদিন হল সূর্যের দেখা মিলছে না। তীব্র শীত উপেক্ষা করে কাজে আসতে চায় না শ্রমিকরা। তবুও পারিবারিক আর্থিক অভাব অনাটনের কারণে আমাদের কাজ করতে হয়। ইট, বালি, সিমেন্ট নিয়ে আমাদের কাজ থেমে নেই।
বেলা বাড়ার সাথে সাথে তীব্র শীত উপেক্ষা করে কর্মক্লান্ত মানুষকে বেড় হতে হচ্ছে রুটি রুজির সন্ধানে।

You cannot copy content of this page