এবার এনসিপির শীর্ষ ৩ নেত্রীর রহস্যময় পোস্ট


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ৫:১৫ PM /
এবার এনসিপির শীর্ষ ৩ নেত্রীর রহস্যময় পোস্ট

নিজস্ব প্রতিবেদক:

ডা. তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এদিকে এনসিপির আরও তিন শীর্ষ নেত্রী কাছাকাছি সময়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তারা হলেন- দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব নুসরাত তাবাসসুম ও যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

সামান্তা শারমিন তার পোস্টে বলেছেন, ‘আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।’

আর নুসরাত তাবাসসুম লেখেন, ‘নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট…।’

অন্যদিকে ডা. মাহমুদা মিতু তার পোস্টে বলেছেন, ‘এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে-কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট।’

You cannot copy content of this page