আদর্শিক পরিবর্তন নাকি নতুন সমীকরণ?


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ১:৫২ PM /
আদর্শিক পরিবর্তন নাকি নতুন সমীকরণ?

বাউফল বিএনপির প্রতিষ্ঠাতার ছেলের জামায়াতে যোগদান 

 

মোঃ রাকিবুল হাসান, ক্যাম্পাস প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলা রাজনীতিতে বইছে পরিবর্তনের নতুন হাওয়া। দীর্ঘদিনের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য পেছনে ফেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের পুত্র জাহেদ মাহমুদ। আজ সোমবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এই ঘোষণা দেন।

পারিবারিক ঐতিহ্যের সাথে যবনিকা টেনে পটুয়াখালীর বাউফলে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করলেন জাহেদ মাহমুদ। তিনি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের যোগ্য উত্তরসূরি হওয়া সত্ত্বেও বেছে নিয়েছেন জামায়াতে ইসলামীর আদর্শ।
আজ সোমবার জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতা ডক্টর মাসুদের হাতে হাত রেখে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন। এ সময় এক আবেগঘন বক্তব্যে জাহেদ মাহমুদ জানান, এখন থেকে তিনি আমৃত্যু জামায়াতে ইসলামীর পতাকাতলে থেকে দেশ ও মানুষের সেবা করতে চান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাউফলের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের এই সদস্যের দলবদল আগামী দিনের স্থানীয় রাজনীতিতে বড় ধরণের প্রভাব ফেলতে পারে। অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাকে সাদরে বরণ করে নেন।

You cannot copy content of this page