কোটচাঁদপুরে মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ৩:৫৭ PM /
কোটচাঁদপুরে মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোঃ রমজান আলী,কোটচাঁদপুর,উপজেলা প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন মুদি দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। (৩০শে ডিসেম্বর ) মঙ্গলবার কোটচাঁদপুর শহরের চৌগাছা স্ট্যান্ডে বিভিন্ন মুদি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ জন দোকান মালিককে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক নাফিজকে ১ হাজার টাকা এবং এজাজ আহাম্মেদকে একই আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডলসহ কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

You cannot copy content of this page