আজকের পেপার
প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ১২:৫৬ AM /
০
নিজস্ব প্রতিবেদক নূর আলম সিদ্দিকী মানু:
ঢাকা–১৯ (সাভার-আশুলিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব মাওলানা মো. আফজাল হোসাইন। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যেই তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেবেন বলে নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, ঢাকা–১৯ আসনে মাওলানা আফজাল হোসাইনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের সব আনুষ্ঠানিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মাওলানা আফজাল হোসাইন এ প্রতিবেদককে জানিয়েছেন, তিনি গতকাল সোমবার মনোনয়নপত্র দাখিলের জন্য সকল অফিসিয়াল কর্মযজ্ঞ সম্পন্ন করেছেন।। তিনি সাভার-আশুলিয়াবাসীদের কাছে দূর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত অঞ্চল গড়ে তোলার পাশাপাশি ন্যায় ও ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “সাভারবাসীর দোয়া ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোটের মাধ্যমে ন্যায়পরায়ণ এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলুন।”
উল্লেখ্য, ঢাকা–১৯ আসনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মাওলানা আফজাল হোসাইনের মনোনয়ন দাখিলের মাধ্যমে এ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী তৎপরতা আরও দৃঢ় হবে বলে দলীয় সূত্রগুলো মতবাদ ব্যক্ত করেছেন।
আপনার মতামত লিখুন :