
তেজগাঁও কলেজ প্রতিনিধি:
বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, সাবেক প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনাবসানে শোকস্তব্ধ গোটা জাতি। আজ ভোর ৬ ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই প্রয়াণে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছে তেজগাঁও কলেজ পরিবার।
আজ ৩০ ডিসেম্বর বাংলাদেশের ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সফল সরকার প্রধান বেগম খালেদা জিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মহাপ্রয়াণে এক বর্ণাঢ্য রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।
তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় জানানো হয়, বেগম জিয়া ছিলেন এক প্রাজ্ঞ ও সংগ্রামী নেতৃত্বের প্রতীক। রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নারীর ক্ষমতায়নে তাঁর বলিষ্ঠ ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় উল্লেখ করেন, দেশমাতৃকার সেবায় তাঁর কর্মময় জীবন ও অদম্য নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য এক চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে।
তেজগাঁও কলেজ পরিবার মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসীবের প্রার্থনা জানিয়েছে। একইসাথে শোকসন্তপ্ত পরিবার এবং দেশবাসীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি ও ধৈর্য কামনা করা হয়েছে।





















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :