
সজীব আকবর, সিনিয়র প্রতিবেদক, ঢাকা:
এর আগে সোমবার (২৯শে ডিসেম্বর) রাত ২টায় ডা. এ জেড জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বেগম জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন। কাজেই এই অবস্থায় তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা শুধু এটুকুই বলতে পারি, তাঁর সুস্থতার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করবেন।’
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত ২৩শে নভেম্বর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭শে নভেম্বর তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ স্থানান্তর করা হয়।
৮০ বছর বয়সি বেগম খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যা।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বলেছে, গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তাঁর স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পরিলক্ষিত হয়। তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাঁকে উন্নত চিকিৎসা দেয়া হয়।
কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেয়ার জন্য তাঁকে ‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ নেয়া হয়।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :