
রংপুর থেকে ফিরে নুর আলম সিদ্দিকী মানু:-
রংপুর-০১ (গংগাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ওয়ার্ড ১–৯) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী জননেতা রায়হান সিরাজী আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার নির্ধারিত শেষ দিনে তিনি রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে জননেতা রায়হান সিরাজী সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, তিনি জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনদুর্ভোগ লাঘবে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় জামায়াত নেতারা জানান, রংপুর-০১ আসনে জননেতা রায়হান সিরাজী দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তাঁকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, রংপুর-০১ আসনটি গংগাচড়া উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ওয়ার্ড ১ থেকে ৯নং ওয়ার্ড নিয়ে গঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে রাজনৈতিক তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :