কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ৪:৪৩ AM /
কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

মোঃ রমজান আলী, কোটচাঁদপুর, ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসন  মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। (২৯শে ডিসেম্বর ২০২৫ ) সোমবার কোটচাঁদপুর পৌর শহরের মেইন বাজারে বিভিন্ন মুদি দোকান, খাবার হোটেল ও স্বর্ণের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ জন দোকান মালিককে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এরমধ্যে দীপক রায়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ৩ হাজার টাকা, হারান দত্তকে একই আইনে ২ হাজার টাকা, চৌধুরী জুয়ের্লাস্ কে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ধারা ১২ ভঙ্গের দায়ে ১ হাজার টাকা, মায়া মিষ্টান্ন ভান্ডারকে- বাংলাদেশ হোটেল ও রোস্তরা আইন ২০১৪ এর ধারা ১৯ ভঙ্গে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সোহেল রানা। এ সময় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডলসহ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত মডেল থানা পুলিশের একটি চৌকস দল ও উপজেলা প্রশাসনে কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

You cannot copy content of this page