
নুর আলম সিদ্দিকী মানু, নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাল্লা-পোল্লা বাজারে শিমুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১শে ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের নাল্লা–পোল্লা বাজারে অফিস উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তরের সাবেক সভাপতি মাওলানা মো. আফজাল হোসাইন।
তিনি নিজ গ্রাম আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাল্লা–পোল্লা বাজারে জামায়াতে ইসলামীর অফিসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোখরেজুল হোসাইন মুকুল, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন জামায়াতের নির্বাচন বিষয়ক সেক্রেটারি মনিরুজ্জামান মনিরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ আগামীতে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং জনগণের নৈতিক ও কল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :