নওগাঁয় নতুন বছরের প্রথম দিনে সাংবাদিকদের বৃক্ষরোপণ


আজকের পেপার প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৬, ৩:২৬ PM /
নওগাঁয় নতুন বছরের প্রথম দিনে সাংবাদিকদের বৃক্ষরোপণ

নওগাঁ প্রতিনিধিঃ

২০২৬ সালের প্রথম দিনটি ফুলের গাছ রোপণের মাধ্যমে নববর্ষ উদযাপন করেছে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট।

বৃক্ষপ্রেমী ও সাংবাদিক মাহমুদুন্নবী বেলালের উদ্যোগে ও নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে বৃহস্পতিবার ( ১লা জানুয়ারি) দুপুরে নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে বিভিন্ন ধরনের শতাধিক ফুলসহ ফলজ ও বনজ গাছ রোপণ করে দিনটি উদযাপনে সফল জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের সাংবাদিকবৃন্দ।

নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট এর সভাপতি সাদেকুল ইসলাম বলেন, দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং শহীদ মিনারের শোভাবর্ধনের জন্য বৃক্ষরোপণের এমন উদ্যোগ নেয়া হয়েছে।

সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল বলেন, ইতোমধ্যে আমি নওগাঁ- রাজশাহী মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে লক্ষাধিক গাছ রোপণ করেছি। আজ নববর্ষের প্রথম দিনে নওগাঁর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর সহ বিভিন্ন স্থানে ২শতাধিক বিভিন্ন জাতের গাছ রোপণ করা হয়েছে।

এ সময় ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার ও নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট এর সভাপতি সাদেকুল ইসলাম, নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট এর সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, সময়টিভির স্টাফ রিপোটার এম আর রকি, বিজয় টিভির সাংবাদিক মোফাজ্জ্বল হোসেন, দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি পারভেজ আহমেদ, বার্তা২৪ এর স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজ এর নওগাঁ প্রতিনিধি নাজমুল হক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

You cannot copy content of this page