নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ কারবারি আটক


আজকের পেপার প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৬, ৩:৫৯ AM /
নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ কারবারি আটক

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন (৩১) বদলগাছি উপজেলার চক মথুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে ডিবি পুলিশের একটি টিম জানতে পারে, বদলগাছি থানাধীন থুপ শহর গ্রামের রমজান আলীর বাড়ির সামনে দিয়ে এক ব্যক্তি মাথায় চটের বস্তা নিয়ে মাদক বহন করছে। পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সাদ্দাম হোসেন সামছুলের কলাবাগানের দিকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তার সঙ্গে থাকা চটের বস্তা তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বদলগাছি থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁকে মাদকমুক্ত রাখতে নতুন বছর ২০২৬ সালেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে সমাজের সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। 

You cannot copy content of this page