
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হাজারীবাগের ঝাউচরে গতকাল বুধবার গভীর রাতে মো. শিপন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ বলেছে, শিপনের মাথা, দুই হাত ও পায়ে কোপানোর জখম ছিল। কারা, কেন তাঁকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ বৃহস্পতিবার সকালে যোগাযোগ করা হলে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র বলেন, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে হাজারীবাগ ঝাউচর সিয়াম স্কুল গলিতে শিপন রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিপনকে উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিপন হাজারীবাগের বড় মসজিদ গলিতে থাকতেন। তাঁর বাবার নাম শাহ আলম।





















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :