খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


আজকের পেপার প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৬, ৩:০৬ PM /
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট, হবিগঞ্জ ।।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমুরোড বাজার জামে মসজিদে সদ্য প্রয়াত আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২রা জানুয়ারি) জুম্মার নামাজ শেষে এ মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

২নং আহম্মদাবাদ ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা মমিন মেকানিক এর উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

আমুরোড বাজার জামে মসজিদের পেশ ইমাম এ মিলাদ ও দোয়ার মাহফিল পরিচালনা করে।

You cannot copy content of this page