
ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের একাংশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেছেন।
গতকাল শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল কেন্দ্রীয় সংসদের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিমের নেতৃত্বে এ পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক নোমান আজিজি, বর্তমান ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাইফুল আলম বাদশা, সিনিয়র সহসভাপতি হাশেমী রাফসান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলামসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
স্মৃতিচারণে ডা. বেলাল হোসেন নাজিম বলেন,
বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন, আপোষহীন নেতৃত্ব ও অন্যায়ের বিরুদ্ধে অবিচল অবস্থান এ দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর নেতৃত্বেই বিএনপি পরিণত হয়েছে আপামর জনসাধারণের দলে—যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে নারী-পুরুষ, জাতি-উপজাতির সকল মানুষের আশ্রয়স্থল রয়েছে। বিএনপির রাজনীতিতে আড়ম্বর বা লোক দেখানোর প্রবণতা নেই; কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাও নেই। একজন মায়ের দৃষ্টিতে যেমন সন্তানকে দেখা হয়, বেগম খালেদা জিয়া তেমনভাবেই এ দেশের প্রতিটি মানুষকে দেখেছেন এবং মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে আজীবন চেষ্টা করে গেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. নয়ন, ডা. রোমেল, ডা. আজমল, ডা. রনি, ডা. আরেফিন, ডা. নিশাত, ডা. মুবিন, ডা. জামান, ডা. খালিদ, ডা. সজিব, ডা. সাজিদ, ডা. মাহমুদ নবী, ডা. পলাশ, ডা. রায়হান, ডা. আজহার, ডা. নীরব, ডা. অয়ন, ডা. আরাবিসহ আরও অনেক চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :