গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি-জামায়াত সহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা


আজকের পেপার প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৬, ২:১৮ PM /
গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি-জামায়াত সহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মাহাবুর রহমান, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

১৯৭ গাজীপুর -৪, কাপাসিয়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গত ৩০ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে ছিলেন। চুড়ান্ত যাচাই-বাছাই শেষে পাঁচজনের প্রার্থীতা বৈধতা ঘোষণা করা হয়েছে।
শনিবার ৩ জানুয়ারি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে চুড়ান্ত যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আলম হোসেন ঘোষণা করেছেন।
তারা হলেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. সালাউদ্দিন আইউবী (দাড়িপাল্লা), কমিউনিস্ট পার্টি মনোনীত মানবেন্দ্র দেব ( কাস্তে), জাতীয় পার্টি মনোনীত এনামুল কবির (লাঙ্গল) ও ন্যাশনাল পিপলস্ পার্টি মনোনীত প্রার্থী মনির হোসাইন এর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে আমজনতা পার্টি মনোনীত প্রার্থী জাকির হোসেন (প্রজাপতি), চরমোনাই মনোনীত প্রার্থী কাজিম উদ্দিন (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শফিউল্লাহ ও মোঃ আবুল হাশেম এর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল হাশেম, স্বতন্ত্র প্রার্থী মো. শফিউল্লাহ, মো. কাজিম উদ্দিন – ইসলামি আন্দোলন বাংলাদেশ ও আম জনতাদলের জাকির হোসেনের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

You cannot copy content of this page