
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল এই ঘোষণা দেন।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী লোকমান আহমদ, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী আব্দুন নূর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধ এবং ১ জনের মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থী হলেন জিমিউর রহমান চৌধুরী (স্বতন্ত্র)। অপরদিকে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. সায়েদ আলী, স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খাঁন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল খান ও ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস।
মৌলভীবাজার-৩ (সদর উপজেলা-রাজনগর) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বৈধ এবং ২ জনের মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন রেজিনা নাসের (স্বতন্ত্র) ও মো. ইলিয়াছ (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ)। অপরদিকে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম নাসের রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আহমদ বিলাল, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ লুৎফুর রহমান কামালী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী জহর লাল দত্ত।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধ এবং ২ জনের মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন জালাল উদ্দিন আহমদ জিপু ও মুঈদ আশিক চিশতী (স্বতন্ত্র)। অপরদিকে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব, স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ নূরে আলম হামিদী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী মো. আবুল হাসান ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জরিফ হোসেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল জানান, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করাসহ নানা কারনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা চাইলে বাংলাদেশ নির্বাচন কমিশনে সিলেট অঞ্চলের একটি বুথ রয়েছে সেখানে আপিল করতে পারবেন।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :