জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন


আজকের পেপার প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৬, ৮:৩৪ PM /
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

বেনাপোল প্রতিনিধি জিয়াউর রহমান:

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যশোরের শার্শা উপজেলা শাখার অফিস বেনাপোলে পৌঁছালে জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা হার্দিক অভিনন্দন জানান হয়।

৪ঠা জানুয়ারি শনিবার বেলা ১২টার সময় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার নিজস্ব অফিস বেনাপোল গোলদার ম্যানসন কার্য্যালয়ে সংস্থার সকল সাংবাদিকের উপস্থিতিতে সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদকে সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়।

সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব এইচ.এম আবুল বাশারের সভাপতিত্বে সিনিয়র সহ সভাপতি আঃ জলিলের সঞ্চালনায় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন ও আলোচনা সভার অনুষ্ঠান টি প্রাণবন্ত আন্তরিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগীর গণি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব মনজুর হোসেন, প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক জাফর উল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সচিব মহাসিন উদ্দিন, শিক্ষা সচিব শাহাবুদ্দিন, অর্থসচিব সানবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদকজাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বিশ্বাস সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এ ছাড়া ও আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার উপদেষ্টা শরিফুল আলম নয়ন, সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক নয়ন হালদার, ডাঃ এনামুল কবীর, সাংবাদিক জিয়াউর রহমান জিয়া, হাসানুজ্জামান, মেহেদী হাসান, ইব্রাহিম হোসেন, আজগার আলী, আবু সাইদ, হাবিবুর রহমান,মোঃ শওকাত আলী খাঁ, জসিম উদ্দিন, সাহাবুদ্দিন আহমেদ, জিয়াউর রহমান জুয়েল,বাদল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

You cannot copy content of this page