
নিজস্ব প্রতিনিধি।।
হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার সিজার মূল্য ৪৯ হাজার টাকা।
সোমবার (৫ জানুয়ারী) রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যের বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।
বিজিবি জানায়, সোমবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গাঁজা প্রবেশ করেছে।
এ সংবাদের ভিত্তিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৩’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি চা বাগান নামক এলাকায় অবস্থান নেয়।
এক পর্যায়ে চোরাকারবারীরা ভারত থেকে বস্তাভর্তি গাঁজা নিয়ে আসার প্রাক্কালে- টহলরত বিজিবি সদস্যদের দেখে তারা গ্রেপ্তারের ভয়ে বস্তা ফেলে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
জব্দকৃত গাঁজা আাইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। একই সঙ্গে মাদক পাচারের সাথে জড়িত চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত আছে।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :