শীতার্ত মানুষের পাশে পলাশবাড়ী প্রেস ক্লাব


আজকের পেপার প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৬, ৬:১৯ PM /
শীতার্ত মানুষের পাশে পলাশবাড়ী প্রেস ক্লাব

মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য”-এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১০ জানুয়ারি শনিবার সকালে পলাশবাড়ী ডাক বাংলো চত্বরে অসহায় শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান মাষ্টার,সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আঃ মতিন,সদস্য মুশফিকুর রহমান মিল্টন,কার্যকরি সদস্য আবেদুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক মিলন মন্ডল, ধর্মীয় সম্পাদক শাহীন, প্রচার প্রকাশনা সাহিত্য সম্পাদক বিদুষ রায়,আল মাহামদ, সদস্য মাসুদ রানা,ওমর ফারুক,লিমন মিয়া প্রমুখ।

আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চ্যানেল আই টিভি র গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক পাপুল সরকার।

এসময় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এই শীতবস্ত্রগুলো বিতরন করা হয়।

You cannot copy content of this page