
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা দেবিদ্বারে সেচ্ছাসেবক দলের নেতা মোঃ রেজাউল করিমকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ শেষে সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন এর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: রেজাউল করিমকে ২৭শে জানুয়ারি রাত আনুমানিক ৯.৩০ মিনিটের সময় জাফরগঞ্জ বাজারে সেচ্ছাসেবক দলের অফিসে ঝামেলা হবে এ আশঙ্কা দেখা দিলে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। পরে দেবিদ্বার থানায় হস্থান্তর করেন। দেবিদ্বার থানা পুলিশ রেজাউল করিম কে বৈষম্য বিরোধী মামলা দিয়ে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন বলে জানা যায়।
এঘটনায় জাফরগঞ্জের স্থানীয়”রা সহ বিএনপির রাজনৈতিক নেতা কর্মীরা ৩১ শে জানুয়ারি কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
তারা জানান, দেবিদ্বারে অবৈধ ভাবে গোমতী নদী থেকে মাটি কাটার বিষয়ে প্রতিবাদ করাতে রেজাউল করিমকে বিভিন্ন ভাবে হয়রানী করে যাচ্ছিলো ভূমিদস্যূরা। অবৈধ ভাবে মাটি কেটে পাচার করার কারণে ৯৯৯ এতে কল দিলে রেজাউল করিম সহ তার সাথের নেতা কর্মীদের উপরে হামলা চালায় ওই সংঘবদ্ধ ভূমিদস্যুরা। এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
বক্তারা সমাবেশে আরও বলেন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আ: করিম , সে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের পক্ষে সামনের সাড়িতে থেকে নেতৃত্ব দেন। সে কখনো অন্য দলের লেজুড়বৃত্তি করে রাজনীতি করেনি। কিন্তু তাকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার করে চালান করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে রেজাউল করিম এর মুক্তির দাবি জানানো হয় প্রতিবাদ সভায়।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের নির্বাহী সদস্য মাসুদুর রহমান রাসেন, জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো: কালাম, ছাত্রদল নেতা মো: ইমন, ওয়ার্ড ছাত্রদল সহ সভাপতি মো: এরশাদ মিয়া, সেচ্ছাসেবক দলের সভাপতি মো: আল হেলাল, রাজাউল করিম এর স্ত্রী মোছাম্মদ রিমি আক্তার ও কন্যা মোছাম্মদ নূসরাত জাহান প্রমুখ।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :