
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ী বেড়াডাঙ্গা দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
(১ জানুয়ারি) রবিবার দুপুরে উপজেলা কিশোরগাড়ী ইউনিয়নে বেড়াডাঙ্গা দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
ব্যক্তিগত তহবিল থেকে এসব কম্বল বিতরণ করেন কিশোরগাড়ি ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের বেড়াডাংঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত, মানবিক সৈনিক আব্দুল হান্নান।
এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পরিচালকঃ মওলানা আবু বক্কর সিদ্দিক,সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
মাঘের হাড় কাঁপা তীব্র শীতে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন হতদরিদ্র শিশুরা।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :