
সাভার থেকে কাজী বিপ্লব:
সাভারের হেমায়েতপুরে বাংলাদেশ সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সাভার সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, সেনা ক্যাম্পের আওতাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল গতকাল সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সন্দেহজনক গতিবিধির কারণে দুইজন ব্যক্তিকে তল্লাশি করে। এ সময় তাদের কাছ থেকে দেশি ও বিদেশি মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ও অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানে আনুমানিক ২০ লিটার দেশি ও বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ০৬টি কাঁচি, ০৪টি ইয়াবা সেবনের পাত্র, ০৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতদের একজন পূর্বেও মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
দলল আটককৃত দুই ব্যক্তিকে উদ্ধারকৃত সকল আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সেনা ক্যাম্প সূত্র জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :