
মো:এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
জীবনের অন্যতম সেরা একটি মুহূর্ত অতিবাহিত করলাম। এবার এই পুণ্যভূমিতে অনুষ্ঠিত হলো ১৯৯তম ঈদুল ফিতরের জামাত।
নরসুন্দার তীরে লাখো মানুষের সাথে কাতারবন্দী হয়ে যখন ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে নামাজ শুরু করলাম, তখন মনে হচ্ছিল যেন এক মহামিলন মেলায় দাঁড়িয়ে আছি। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে ছুটে আসা এই মানুষগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়া আমাদের ইসলামি ভ্রাতৃত্বেরই বহিঃপ্রকাশ।
”মানুষের এই বিশাল সমুদ্র আর হৃদয়ের আকুলতা দেখে বারবার মনে হয়—শোলাকিয়া শুধু একটি মাঠ নয়, এটি আমাদের আবেগ আর ঐতিহ্যের অহংকার।”
এই পবিত্র দিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সবার ইবাদত ও মনের নেক আশাগুলো কবুল করে নেন। দেশের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক প্রতিটি ঘরে।
সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা! 🌸






















আপনার মতামত লিখুন :