
সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদ উপলক্ষে জাকের পার্টির উদ্যোগে সারাদেশে একযোগে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
এরই অংশ হিসেবে জয়পুরহাটে শহীদ ডা. আবুল কাসেম ময়দানে সকাল ১০টায় পবিত্র ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে বিপুল সংখ্যক জাকেরান পুরুষ ও আলাদা প্যান্ডেলে মহিলা মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের জামাত শেষে গরিব, দুঃখী ও অসহায় মানুষসহ নামাজে অংশগ্রহণকারী মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
নামাজের ইমামতি করেন জেলা তালাবা ফ্রন্টের সভাপতি মাওলানা নাদিম মোহাম্মদ (বাদল),
সহকারি ইমাম যুব ওলামা ফ্রন্টের রাজশাহী বিভাগ সভাপতি মাওলানা মুফতি আব্দুল লতিফ সিদ্দিকী।
উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সভাপতি সিরাজুল ইসলাম ফৌজদার,
জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী নাজিরা আক্তার ও জেলা ছাত্র ফন্টের সভাপতি ইউসুফ আলীসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






















আপনার মতামত লিখুন :