পাবনার ভাঙ্গুড়ার দিলপাশার গ্রামের এক ব্যবসায়ী কে কুপিয়ে জখম


আজকের পেপার প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৬, ১০:০৭ PM /
পাবনার ভাঙ্গুড়ার দিলপাশার গ্রামের এক ব্যবসায়ী কে কুপিয়ে জখম

বিশেষ প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের দিলপাশার গ্রামের রাজু (৩৮) নামে এক ব্যবসায়ী কে কুপিয়ে জখম করেছে মোঃ শাহাদাত হোসেন (টুকি) মেম্বর সাথে আরো ১০/১২ জন ছিল। আহত রাজুর চিৎকার শুনে স্থানীয় ও পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে রাজু কে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মঙ্গলবার (২৪ মার্চ ) রাত প্রায় ৮ টার দিকে দিলপাশার গ্রামের গুপি ঘোষের বাড়ির সামনে খালপাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত রাজু ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের দিলপাশার গ্রামের মোঃ আবু সাইদ প্রাঃ ছেলে। রাজু’র অভিযোগ মোঃ শাহাদাত হোসেন টুকি মেম্বর কে চাঁদা না দিলে ব্যবসা করতে দিবে না, রাজু আরো জানায় এর আগেও কয়েক বার আমার কাছে থেকে চাঁদাবাজি করেছে টুকি মেম্বর।
খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মুস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।