
নিজস্ব প্রতিবেদক:
মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি প্রণোদনার বীজ বিতরণকে কেন্দ্র করে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়সূচি ও অনুমোদন ছাড়াই বিএডিসি গোডাউন থেকে সরাসরি সরকারি গাড়িতে বীজ উত্তোলনের ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বুধবার বিকেলে মাগুরা বিএডিসি গোডাউন থেকে উপজেলা কৃষি কর্মকর্তা পীযুষের উপস্থিতিতে প্রায় ৫০০ কেজি বারিমুখ-০৬ ডালবীজ উত্তোলন করা হয়। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সরাসরি সরকারি পিকআপে এসব বীজ তুলে তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া হয়, যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩২ হাজার টাকা।
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. শাহনুর জামান বলেন, আজ কোনো প্রণোদনার বীজ বিতরণের নির্ধারিত সূচি ছিল না। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অভিযুক্ত কৃষি কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন প্রকল্পে মাস্টাররোল ও মজুদ রেজিস্টারে গরমিলসহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। স্থানীয়রা এই ঘটনার দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত কৃষকদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।






















আপনার মতামত লিখুন :