
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা যুবদলের সদস্য, তরুণ সমাজসেবক ও এলাকার সুপরিচিত সুলাইমান সিদ্দিকী সানি আসন্ন মরিচপুরান ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অত্র ইউনিয়নের জনগণ এবং বিএনপি নেতাকর্মীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায়- যুবদল নেতা সুলাইমান সিদ্দিকী সানি
বলেন, সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও ঐক্যের বার্তা নিয়ে আসে। এই উৎসব আমাদের সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আমরা যেন ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে নিতে পারি, সে প্রত্যাশা করে সবার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
তিনি আরো বলেন, বিএনপি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে ঈদ উদযাপন করতে পারেন এটাই আমার প্রত্যাশা।
বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা সুলাইমান সিদ্দিকী সানি সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করে উপজেলার ৯ নং মরিচপুরান ইউনিয়ন বাসীসহ সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।






















আপনার মতামত লিখুন :