পাবনার চাটমোহরে গরিব অসহায় দুস্থদের মাঝে শাড়ী বিতরণ


আজকের পেপার প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৬, ১০:০৫ AM /
পাবনার চাটমোহরে গরিব অসহায় দুস্থদের মাঝে শাড়ী বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনের এমপি মাওলানা আলী আছগার এর বিশেষ বরাদ্দের শাড়ী চাটমোহর উপজেলায় বিতরণ করা হয়েছে।

জামায়াতে ইসলামী চাটমোহর পৌর শাখার সেক্রেটারি মোঃ সাদ্দাম হোসেন জানান, চাটমোহর ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলার জন্য ৭০০ পিস শাড়ী বরাদ্দ পান এমপি মহোদয়।

এর মধ্যে ৩০০ পিস শাড়ী চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার বিধবা,অসহায়, দুস্থ এবং গরিবদের মাঝে এই শাড়ী বিতরণ করা হয়।

এ সময় জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান হাবিব সহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই ৩০০ পিস শাড়ী বিতরণ করেন।

এ ব্যাপারে জামায়াতে ইসলামীর চাটমোহর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল হামিদ জানান, প্রকৃত হকদারদের মাঝেই এমপি মহোদয়ের বরাদ্দের এই শাড়ী বিতরণ করা হয়েছে।