
বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের নতুন কমিটি গঠন করা কে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আজ রাত ০৮:০০ ঘটিকার সময় কলকতির ঝবঝবিয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ মাদ্রাসা ও কবরস্থানের কমিটি গঠন করার লক্ষ্যে এই ঘটনা ঘটে এবং এতে জামাতের নেতাকর্মীদের উপর আতঙ্কিতভাবে হামলা করে পরবর্তীতে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙ্গুড়াতে চিকিৎসার উদ্দেশ্যে চলে যায়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) এস এম মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















আপনার মতামত লিখুন :