
নুর আলম সিদ্দিকী মানু :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬শে মার্চ উপলক্ষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের আগমনকে সামনে রেখে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৫ মার্চ) বিকেলে ঢাকার সাভারের রেডিও কলোনী এলাকার একটি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-১৯ আসনের সাবেক এমপি প্রার্থী ও ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা মাওলানা মো. আফজাল হোসাইন। তিনি স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আসন্ন কর্মসূচি সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা শাখার রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট শহিদুল ইসলাম এবং সাভার পৌর জামায়াতের আমির আ: আজিজ। তারা বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে গৃহীত প্রস্তুতি, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় বক্তারা দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ এ দিবসকে ঘিরে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় সাভারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা আসন্ন কর্মসূচি বিষয়ে নানা প্রশ্ন তুলে ধরেন, যার উত্তর দেন আয়োজক নেতৃবৃন্দ।






















আপনার মতামত লিখুন :