
এহসানুল ইসলাম ঈমন, নিজস্ব প্রতিবেদক:
নতুন দলনেতা আরমানুল ইসলাম খান, উপ-দলনেতা আল আমিন বিশ্বাস অপু
ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার:
তেজগাঁও কলেজ রেড ক্রিসেন্ট দলের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন আরমানুল ইসলাম খান এবং উপ-দলনেতা-০১ হিসেবে দায়িত্ব পেয়েছেন আল আমিন বিশ্বাস অপু।
বুধবার (৯ সেপ্টেম্বর) নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে তেজগাঁও কলেজ রেড ক্রিসেন্ট দলের স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত দলনেতা আরমানুল ইসলাম খান ও উপ-দলনেতা-০১ আল আমিন বিশ্বাস অপু-কে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন তেজগাঁও কলেজ রেড ক্রিসেন্ট দলের সদস্যরা।
আপনার মতামত লিখুন :