প্রসঙ্গ বর্তমান শিক্ষা ব্যবস্থা >>>“”দাদার ছিল হাজার বিঘা,বাবার ছিল অল্প, আমার ভাগে আর কিছু নেই, আছে শুধু গল্প।”


আজকের পেপার প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ৬:৪৭ AM / ০
প্রসঙ্গ বর্তমান শিক্ষা ব্যবস্থা >>>“”দাদার ছিল হাজার বিঘা,বাবার ছিল অল্প, আমার ভাগে আর কিছু নেই, আছে শুধু গল্প।”

 

বিশাল রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

নেতারা জনগণের চোখের ভাষা পড়বার ক্ষমতা হারায় ক্ষমতার মসনদে বসলে। আমাদের শিক্ষা মন্ত্রী মহোদয় একদা হেলিকপ্টারে চড়ে পরীক্ষায় নকল বন্ধ করতে সফলকাম হয়েছিলেন। ভদ্রলোক ভূলে গেছেন সেটা ছিল শতাব্দীর প্রথম দশকে।

ইতিমধ্যে পদ্মা মেঘনা আর যমুনার জল হরমুজ প্রণালী অতিক্রম করেছে। আমাদের জেনজিরা এখন বহুদূর এগিয়ে গেছে।

সৃজনশীল পাঠ্যক্রমের এই সময়ে নকল খুব একটা হয়না। কিন্তু তিনি সেই যুগেই রয়ে গেছেন। তাঁর বোঝা উচিৎ বর্তমান সময়ে নকলের চেয়ে ভয়াবহ সংকট অন্য জায়গায়। মেধাবী এই প্রজন্মকে শিক্ষা প্রদান করার জন্য দরকার মেধাবী শিক্ষক।

মাননীয় শিক্ষামন্ত্রী গতকাল প্রেসমিটে বলেছেন নানারকম চটকদার কথা। তিনি একটিবারের জন্যেও পরীক্ষা কেন্দ্রগুলোতে বিদ্যুৎ এর ভেলকিবাজির বিষয়ে দূঃখ প্রকাশ না করে বলেছেন সেই পুরাতন কথা। গতকাল দিনভর সোশ্যাল মিডিয়ার ফেসবুক, টিকটক, ইনস্ট্রাগ্রামসহ বিভিন্ন প্লাটফর্মে তাঁকে নিয়ে ট্রল করা হয়েছে।

তাঁর প্রতি আমার মতো অধমের পরামর্শ হলো বর্তমান প্রজন্মের সফল শিক্ষামন্ত্রী হতে চাইলে আপনাকে সবার আগে আমাদের শিক্ষা ব্যবস্থার মূল সংকট দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় পুরাতন কাসুন্দি ঘাঁটতে গেলে বারবার ট্রলের মুখে পরবেন। পুরাতন কাসুন্দি বেশি ঘাঁটতে গেলে আপনাকে একটা কবিতার লাইন শুনিয়ে দেওয়া দরকার ….

“”দাদার ছিল হাজার বিঘা, বাবার ছিল অল্প, আমার ভাগে আর কিছু নেই, আছে শুধু গল্প।”

নতুন প্রজন্মকে অতীতের গল্প না শুনিয়ে বাস্তব সম্মত আধুনিক পরিকল্পনা উপস্থাপন করুন। আমার পরামর্শ গ্রহণ করলে আপনার, আপনার দলের এবং দেশের বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ।

 

( মতামত লেখকের ব্যক্তিগত)