তেজগাঁও কলেজে ‘তাঁদের পাশে আমরা’র নবীন স্বেচ্ছাসেবক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


আজকের পেপার প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ২:৫৮ PM / ০
তেজগাঁও কলেজে ‘তাঁদের পাশে আমরা’র নবীন স্বেচ্ছাসেবক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

এহসানুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:

নতুন সেশনের সূচনা, নবীন শিক্ষার্থীদের সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রমের সঙ্গে পরিচিত করা এবং স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করার লক্ষ্যে ‘তাঁদের পাশে আমরা – তেজগাঁও কলেজ ইউনিট’-এর উদ্যোগে New Volunteers Orientation Programme 2025–2026 অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় তেজগাঁও কলেজের অডিটোরিয়াম-২-এ এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তেজগাঁও কলেজের অধ্যক্ষ শামীমা ইসমিন উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহিত করেন। মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরে তিনি শিক্ষার্থীদের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় অধ্যক্ষ শামীমা ইসমিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজে পড়াশোনা কিংবা অন্যান্য বিষয়ে কোনো সমস্যা, প্রয়োজন বা পরামর্শ থাকলে তারা যেন নির্দ্বিধায় তাকে জানায়। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয়ে সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানের একপর্যায়ে সংগঠনের পক্ষ থেকে নবীন স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এতে নতুন স্বেচ্ছাসেবকদের মাঝে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়।

এরপর‘তাঁদের পাশে আমরা – তেজগাঁও কলেজ ইউনিট’-এর পূর্ববর্তী বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। সংগঠনের বিভিন্ন উদ্যোগ, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ এবং মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রমগুলো তুলে ধরা হয়। এর মাধ্যমে নবীনদের সংগঠনের কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত ধারণা দেওয়া হয় এবং ভবিষ্যতে এসব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের মূল্যবোধ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখা হয়।

নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শুভেচ্ছা বিনিময় ও পূর্ববর্তী কার্যক্রম প্রদর্শনের মধ্য দিয়ে প্রাণবন্ত এ আয়োজনের সমাপ্তি ঘটে।