
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের অডিটরিয়ামে অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোস্তফা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক মো. মোশাহেদুল ইসলাম, সহকারি অধ্যাপক এ.কে.এম. ফেরদৌস আলম সহকারি অধ্যাপক মোছা. শাহনাজ পারভীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র কলেজের সহকারি অধ্যাপক শামসুল আলম, সহকারি অধ্যাপক ইউনুছ আলী, সহকারি অধ্যাপক মমিনুল ইসলাম, সহকারি অধ্যাপক শাফিউর রহমান চৌধুরী, সহকারি অধ্যাপক গোলাম হোসেন, সহকারি অধ্যাপক আনোয়ার হোসেন, ১মবর্ষের শিক্ষার্থী মদিনা তাবাসুম আইভী, ২য়বর্ষের শিক্ষার্থী কাওছার আহম্মেদ প্রমুখ।
এসময় অত্র কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অত্র কলেজের সহকারি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন ভূঞা।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মুন্না ইসলাম ও গীতাপাঠ করেন শুভানিতা সরকার পুতুল। শেষে নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
আপনার মতামত লিখুন :