বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য আটক


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ৫:০২ PM / ০
বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ
‎
‎যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
‎
‎রোববার (৮ নভেম্বর) বেনাপোল আইসিপি এলাকায় বিজিবির টহলদল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
‎
‎জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৩৪টি ভারতীয় শাড়ি, ১২টি কম্বল, ২৫টি চাদর, আধা কেজি জিরা, ৩২ প্যাকেট ফুসকা, সাড়ে ৬ কেজি কিসমিস, ১২০টি চকলেট, ১২টি ঔষধসামগ্রী এবং ১ হাজার ২৫০টি প্রসাধনী সামগ্রী। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা।
‎
‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
‎
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।