
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ এর তত্বাবধানে জীবননগর থানা পুলিশ ও শাহাপুর পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সবৃন্দ অভিযান চালিয়ে অপহৃত শিশু সিয়াম(৮) কে উদ্ধার করে। এ সময় ২জন অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। ইং-১৭/০৩/২০২৬ তারিখ রাত ৯ টা ৪৫ মিনিটের সময় জীবননগর থানাধীন পাঁকা গ্রামের জনৈক টোকনের মাছের খামার বাড়ীর মেহগনী বাগানের মধ্যে হতে আসামী ১। মোঃ আজিজুল ইসলাম @ চুনটে (২৮), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-সকিনা বেগম, সাং-মুরারিকাঠি (খাঁ পাড়া), থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা, এ/পি শ্বশুর-মৃত আনোয়ার হোসেন, সাং-ঘুগরাগাছি, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা, ২। মোঃ আক্তার হোসেন (২৬), পিতা-মোঃ আব্দুল মজিদ, মাতা-রোমেছা খাতুন, সাং-পাঁকা দক্ষিনপাড়া, থানা-জীবননগর জেলা-চুয়াডাঙ্গাদের গ্রেফতার করেন এবং অপহৃত ভিকটিম মোঃ সিয়াম হোসেন (৮) কে উদ্ধার করেন। এর আগে ইং-১৬/০৩/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ০৪.০০ টার সময় ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজসে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে উক্ত ভিকটিম মোঃ সিয়াম হোসেন (৮) কে জীবননগর থানাধীন ঘুগরাগাছি গ্রামস্থ ভিকটিমের নানী বাড়ী হতে সুকৌশলে অপরহণ করিয়া নিয়ে যায়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
( লেখা ও ছবি : জীবননগর থানা থেকে প্রেরিত)
আপনার মতামত লিখুন :