
সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও তাঁর চার বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক বাবা আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) রাতে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হানুয়ার গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও তাঁর চার বছর বয়সী ছেলে আবদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাঁদের মোটরসাইকেলটি একটি পিকআপের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এতে মা মৌসুমী ও তাঁর ছেলে আবদুর রহমান নিহত হন। মোটরসাইকেল চালক বাবা আহত হন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য ও আহত ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :