
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর (বৃন্দাবনপাড়া) গ্রামে অবস্থিত বৃহত্তর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনী দাস এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের মিথ্যাচার, অপপ্রচার এবং নানাবিধ ষড়যন্ত্রের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুরে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের সামনে কোমরপুর-কাঙ্গালের বাজার রাস্তায় মানববন্ধন কর্মসূচী পালন করেন স্থানীয় সনাতন ধর্মালম্বী ও মন্দির সংশ্লিষ্টরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিপিন বর্মন, উজ্জ্বল চন্দ্র, সূর্য সরকার, জনি ইসলাম, টগর কুমার, গৌরাঙ্গ সরকারসহ স্থানীয় সনাতন ধর্মলম্বীরাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
বক্তারা,অবিলম্বে মন্দিরসহ মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনী দাসের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যাচারকারী চক্রের গভীর ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে সুযোগ সন্ধানী ষড়যন্ত্রকারী চক্রকে চিহিৃত করে আইনের আওতায় এনে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় জাতীয় সংসদ সদস্যসহ সরকারের সংশ্লিষ্টসহ সকলের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।
আপনার মতামত লিখুন :