ফুটবল মানে শুধু একটা খেলা না, এটা একটা আবেগ 💚⚽


আজকের পেপার প্রকাশের সময় : জুন ২৬, ২০২৬, ৯:১৯ PM / ০
ফুটবল মানে শুধু একটা খেলা না, এটা একটা আবেগ 💚⚽

নিজস্ব প্রতিবেদক:

গলির নোংরা মাঠ থেকে শুরু করে,মেসি-রোনালদো, নেইমার, হাল্যান্ড,সবাই একদিন খালি পায়ে বল নিয়ে দৌড়েছে। স্বপ্ন দেখলে ফুটবল সেটা,পূরণ করার রাস্তা দেখায়। হরিজন সম্প্রদায়ের আয়োজনে কেরুজ স্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.শরিফুজ্জামান শরীফ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ)লি.এর পরিচালক মো.রাব্বিক হাসান।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,
দর্শনা পৌর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, দর্শনা পৌর সমন্বয়ক কমিটির অন্যতম নেতা ও দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস,মোহাম্মদ ইনামুল হক শাহ মুকুল, সমন্বয়কারী ইকবাল হোসেন, যুবদলের অন্যতম নেতা ব্রাইট ও ঢাকা বাংলা কলেজের সাবেক ছাত্রনেতা রিংকু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, দেশের বিভিন্ন জেলা হতে আগত কোয়ার্টার খেলা শেষে শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরিশেষে কবির ভাষায় বলতে চাই— ফুটবল শেখায় লড়তে, পড়ে গিয়ে আবার উঠতে, আর দল হয়ে খেলতে। কারণ একা গোল করা যায়, কিন্তু চ্যাম্পিয়ন হওয়া যায় না।