বেনাপোলে পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা দিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল


আজকের পেপার প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ১১:১৬ PM / ০
বেনাপোলে পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা দিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
‎
‎“এ দেশে আমারও যতটুকু অধিকার, আপনারও ততটুকু অধিকার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এখানে ভেদাভেদের কোনো সুযোগ নেই।” এই বক্তব্য সামনে রেখে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোলে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
‎
‎সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল পৌরসভার ঐতিহ্যবাহী পেচোর বাঁওড় সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ছাত্রদলের ২ নম্বর সহসভাপতি আব্দুল্লাহ আল সাজিদ হাসনাত সাদ।
‎
‎এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির প্রতি সংহতি ও সহযোগিতার অংশ হিসেবে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, মুসলিম হলের রাজু চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইসলাম নাহিদ এবং সাউথইস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আহমেদ ওয়াছিসহ স্থানীয় নেতাকর্মীরা।
‎
আয়োজকেরা জানান, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করার বার্তা ছড়িয়ে দিতেই এ শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।