মিঠাপুকুরে মিথ্যা চুরির অপবাদে টাকা দাবি, অভিযোগে প্রবাসীর সংবাদ সম্মেলন।


আজকের পেপার প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৬, ৯:৩২ PM / ০
মিঠাপুকুরে মিথ্যা চুরির অপবাদে টাকা দাবি, অভিযোগে প্রবাসীর সংবাদ সম্মেলন।

মিঠাপুকুর প্রতিনিধি ঃ

রংপুরের মিঠাপুকুরে মিথ্যা চুরির অপবাদ দিয়ে সামাজিকভাবে হেয় করা, মেয়ের বিয়েতে বিঘ্ন সৃষ্টি এবং দুই লাখ টাকা চাঁদার দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন, প্রবাসী রফিকুল ইসলাম ওরফে বাবলু মিয়া (৪২) ।

জানা যায়, রফিকুল ইসলাম ওরফে বাবলু দীর্ঘ দিন যাবৎ জীবীকার তাগিদে প্রবাসে থাকেন, তিনি তার নিজের মেয়ের বিবাহ উপলক্ষে তিন মাসের জন্য ছুটিতে বাড়িতে এসেছেন, তিনি উপজেলার ১০ নং বালুয়া মাসুমপুর ইউনিয়নের বুজরুক সন্তোসপুর গ্রামের আব্দুল বাতেন এর সন্তান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর সকালে বাবার পুরোনো দোকানঘর দেখতে গিয়ে পাশের দোকানের বারান্দা থেকে একটি লাইট খুলে দোকানঘরে লাগান। পরে অসাবধানতাবশত লাইটটি যথাস্থানে রাখতে ভুলে যান। এর কয়েকদিন পর, ২৭ সেপ্টেম্বর রাতে বাজারের পাশের দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। এরপর তাকে ওই চুরির সঙ্গে জড়িত বলে বিভিন্নজনের কাছে অপপ্রচার করা হচ্ছে । এ ঘটনায় তার সামাজিক ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে এবং মেয়ের বিয়েতেও নেতিবাচক প্রভাব পড়ছে ।

এ ছাড়া ২৯ সেপ্টেম্বর রাতে তার বাবাকে স্থানীয়ভাবে একটি বৈঠকে ডেকে নিয়ে দুই লাখ টাকা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া হয়েছে। টাকা না দিলে আরও অপপ্রচার ও ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

বাধ্য হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মোঃ রফিকুল ইসলাম ওরফে বাবলু। তিনি এঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এবিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিঠাপুকুর প্রতিনিধি
মোঃরাখিবুল হাসান রাখিব
মোবাঃ০১৭৬১-২৬০৭৩২
তাং- ০২-১০-২৬ইং