রাঙামাটিতে সওজের সরকারি জমি দখলের অভিযোগ, থানায় এজাহার


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ১২:৩২ PM / ০
রাঙামাটিতে সওজের সরকারি জমি দখলের অভিযোগ, থানায় এজাহার

চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি :

 

রাঙামাটিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমি জবরদখলের অভিযোগ উঠেছে। থামছে না- দখলের প্রতিযোগিতা ! এ ঘটনায় কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেছেন সড়ক ও জনপথ বিভাগের কারখানা উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রনেল চাকমা।

এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে ২০ থেকে ২৫ জন বহিরাগত ব্যক্তি রাঙামাটিতে সওজের কারখানা বিভাগের কিছু জায়গা জবরদখলের চেষ্টা করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা বাধা দিলেও তারা তা উপেক্ষা করে জায়গার কিছু অংশ দখলে নেন বলে অভিযোগ করা হয়েছে। কারখানা বিভাগের, উপ বিভাগীয় প্রকৌশলী জানান তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানালে একাধিক গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে এসে অভিযুক্ত ব্যাক্তিদের কাজে বাধা দেন এবং উক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে যাওয়ার পর অভিযুক্তরা আবার দখল কাজ চালিয়ে যান। বাধা দিলে ষ্টাফদের ওপর হামলা করতে তেড়ে আসে। সরকারি জমি রক্ষার্থে রাঙামাটির সর্বস্তরে সকল প্রশাসনকে জানানো হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী সবুজ চাকমা জানান, সরকারী ভুমি অবৈধ জবর দখলকারীর বিরুদ্ধে সকল আইনগত প্রক্রিয়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থাবর সম্পক্তি অধিগ্রহন ও হুকুম দখল আইন ২১৭ এর ধারা-১৩ এবং ৫ ও ৬ ব্যবস্থা গ্রহনের অনুরোধ করা হয়।১। সরেজমিনে তদন্তের মাধ্যমে অধিগ্রহনকৃত সরকারি জমির অবৈধ দখল ও স্থাপনা নিবার্হী ম্যাজিষ্টেটের নেতৃত্বে পর্যাপ্ত পুলিশসহ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।২। নির্মাধীন অবৈধ দোকানপাট নিমার্ণ বন্ধে জরুরী ব্যবস্থা গ্রহন। ৩। অবৈধ স্থাপনা অপসারণ পুর্বক অধিগ্রহন জমির দখল পুনরুদ্ধার এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের অনুকুলে সংরক্ষনের ব্যবস্থা গ্রহন। ৪। সরকারী জমিতে পুনরায় অবৈধ দখল প্রতিরোধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহন।

১৯/১১/২৬ খৃী: নিবার্হী প্রকৌশলী সবুজ চাকমা লিখিত কাগজপত্র সুত্রে জানা গেছে। রাঙ্গাপানি মৌজা, ১০২ হোল্ডিং২৩/টি দাগনং ১৮৬৫/২২৭২ ১৯৭৮ সালে ৫ একর ৪০ শতক ভুমি অধিগ্রহন করে ক্ষতিপুরুন প্রদান করা হয়েছে।হোল্ডিং নং ১৯০/২১ . ০৪০ একর মোটে ৫.৪০ একর জমি সড়কও জনপথ অধিদপ্তরের অনুকুলে এল এ শাখায় কেস নং২১৮( ডি) ১৯৭৪-৭৫ মুলে অধিগ্রহন করা হয়েছে। কারণ দর্শাতে বলা হয় যে,প্রতিপক্ষ সড়ক ও জনপথ বিভিাগ জবাব না দেয়া পর্যন্ত জবর দখল করতে পারে না। সংশ্লিষ্ট প্রশাসন যদি এজাহার মামুন গংদের গ্রেফতার না করে আমরা কি করবো। সংশ্লিষ্ট সকল প্রশাসনকে জানানো হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এ ঘটনায় মো: মামুন (পিতা: আবদুল মাবুদ) নামের এক ব্যক্তিকে হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। মামুন প্রতিবেদককে বলেন. আমরা ক্ষতিপুরুন পাইনি সুপ্রীম কোর্টে ( রোলনিষি) অস্থায়ী আদেশ মুলে দখল করেছি।

এজাহারে বলা হয়, এভাবে সরকারি জায়গা দখলের ফলে কারখানা বিভাগের অভ্যন্তরে সংরক্ষিত যানবাহন ও বিভিন্ন সরঞ্জামের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি সম্পত্তি রক্ষায় এবং পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় এজাহার দায়ের করা হয়েছে। এই প্রতিবেদন তৈরির আগ পর্যন্ত কোতয়ালী থানা এখনো অভিযুক্তদের বিরুদ্ধে কোন আইনগত পদক্ষেপ নেওয়ার তথ্য পাওয়া যায়নি।

সড়ক ও জনপথ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, জবর দখলকারী মামুন গং মধ্যে আবছার,সাইফুল, ও মো: সোহেল অন্যতম । সচেতন মহলের অভিযোগ, মানিকছড়ি হতে ডিসি বাংলো পর্যন্ত সড়ক ও জনপথ অধিদপ্তর জমি প্রতিযোগিতামুলক দখলের হিড়িক পড়েছে। যার প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসন উচ্ছেদ এর ব্যবস্থা না নেওয়ার ফলে বেপোরোয়া হয়ে উঠেছে একটি সিন্ডিকেট । তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য বা আইনগত পদক্ষেপের তথ্য এজাহারে উল্লেখ নেই। উল্লেখ্য যে,অভিযুক্ত মামুন নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলো বলে এলাকাবাসী সুত্রে জানাগেছে।