সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যোগানিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী শ্রমিকনেতা আমিরুল


আজকের পেপার প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ৬:০৬ AM / ০
সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যোগানিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী শ্রমিকনেতা আমিরুল

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক আমিরুল ইসলাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যোগানিয়া বাসী ও বিএনপি নেতাকর্মীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় যোগানিয়া ইউনিয়নের কৃতিসন্তান ও উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও ঐক‍্যের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদের ধৈর্য, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। বর্তমান সময়ে দেশ ও জাতির উন্নয়নে আমরা যেন ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে নিতে পারি, সেই প্রত্যাশা করে সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

আসন্ন নির্বাচনে উপজেলার যোগানিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম আরো বলেন, বিএনপি সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে ঈদ উদযাপন করতে পারেন এটাই আমার প্রত্যাশা।

শ্রমিকনেতা ও সমাজসেবক আমিরুল ইসলাম, যোগানিয়া ইউনিয়নের জনগণসহ দেশের মানুষের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়ে আসন্ন ইউপি নির্বাচনে যোগানিয়া বাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।