
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে চন্দননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের দ্বিতীয় ও তৃতীয় তলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
বিদ্যালয় সুত্রে জানা যায়, ভবন সম্প্রসারনের ব্যয় ৯২ লক্ষ টাকা এবং নির্মাণ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে মেসার্স মা ইন্টারপ্রাইজ, নওগাঁ।
আজ বুধবার (১২ আগষ্ট) দুপুর প্রায় ২টার দিকে চন্দননগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বামইন স্কুল এন্ড কলেজের ছাত্রদলের সভাপতি সামিউল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল বারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৬ নওগাঁ – ১ আসনের এমপির সহধর্মিনী ফরিদা বেগম, নির্বাহী প্রকৌশলী (শিক্ষা প্রকৌশলী ) অধিদপ্তর নওগাঁর প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, চন্দননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসরাইল হক, উপজেলা বিএনপির সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য রাসেল মন্ডল রনি, চন্দনগর ইউনিয়নের কৃষক দলের সভাপতি আজাদ আলীসহ অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, শিক্ষকদের মানবিক হতে হবে এবং শিক্ষকদের আগের মর্যাদা ফিরিয়ে আনতে হবে।
স্কুলের পড়ার পরিবেশ ফিরে নিয়ে আসার প্রতি এলাকাবাসীসহ সকলের কাছে তিনি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :